

মোঃ আলমগীর মোল্লা : গাজীপুরের কালীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ ২০২৫ উপলক্ষে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।
গত রোববার (২৫ মে) সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত ভূমি অফিস প্রাঙ্গণে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসনিম ঊর্মির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিমা আফ্রাদ।
মেলার আকর্ষণ হচ্ছে জনগণের কাছে ভূমি সহজীকরণ পৌঁছে দেয়া, এ সময় একটি র্যালি উপজেলা ভূমি অফিস থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিসে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা জাতীয় মহিলা সংস্থা দায়িত্ব কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ওবায়দুর রহমান, কালীগঞ্জ উপজেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ। প্রধান অতিথি (ইউএনও) তানিমা আফ্রাদ বলেন ভূমি সেবা সহজীকরণ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমি সেবা সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সেবা সপ্তাহে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, জমির খতিয়ান ও নামজারি সংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়া হবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com