
নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ : ‘তরুণদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’—এই প্রতিপাদ্য সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছা. নাহিদা খাতুনের তত্ত্বাবধানে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারোয়ার লিমার সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, তরুণ প্রজন্মই দেশ ও জাতির ভবিষ্যৎ। সুন্দর ভবিষ্যৎ ও পরিকল্পিত পরিবার গঠনে তরুণদের ক্ষমতায়ন ও সঠিক দিকনির্দেশনা জরুরি। তাদের শিক্ষা, স্বাস্থ্য ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মের ন্যায্য চাহিদাকে গুরুত্ব দেওয়ার এখনই উপযুক্ত সময়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফারজানা হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান আবেদী, নাগরী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর বেগমসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাঠপর্যায়ের কর্মীরা।
সম্মাননা পেলেন যারা কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়: শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী: নাজমুন্নাহার, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা: নাজমুন্নাহার কলি, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক: মো. রফিকুল ইসলাম, শ্রেষ্ঠ উপ-সহকারী মেডিকেল অফিসার: কানিজ ফাতেমা, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র: বক্তারপুর ইউনিয়ন, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ: নাগরী ইউনিয়ন পরিষদ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com