

কালীগঞ্জ, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় আগামী আয়োজনগুলোর সূচনা এবং দায়িত্ব নির্ধারণের বিষয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য, ১ ডিসেম্বর খলাপাড়াস্থ ন্যাশনাল জুট মিল বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা, এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সরকারি-বেসরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন, আলোকসজ্জা, ৩১ বার তোপধ্বনি, শিশু কিশোরদের কুচকাওয়াজ এবং বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হবে।
সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা সভার সঞ্চালনা করেন। সভায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ, উপজেলা কৃষি ও শিক্ষা কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, পল্লী বিদ্যুতের প্রতিনিধি, পাট উন্নয়ন কর্মকর্তা, চিকিৎসক, সরকারি কলেজের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com