

কালীগঞ্জ, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভা শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব রাখা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, এবং সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। সভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় মিডিয়ার সাংবাদিকরা।উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম সভায় বলেন, কালীগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে এবং নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কাম্য।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com