

মোঃ মজনু আহমেদ জীবন, কালিয়াকৈর(গাজীপুর)
সারা দেশের ন্যায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যদার সাথে গাজীপুরের কালিয়াকৈরে পালিত। উপজেলা প্রশাসন পরিষদের সভাকক্ষে এ আলেঅচনা সভার আয়োজন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ এর সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী (ভুমি) দিল আফরোজ,বীর মুক্তিযোদ্ধা আরফান আলী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান,উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ ফজলুর রহমান,চাপাইড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান,বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ ক্ষুদে শিক্ষার্থীরা। এসময় সভাপতি বলেন বাংলা অত্যন্ত সমৃদ্ধ একটি ভাষা। আমাদের ভাষাকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে ভাষার ইতিহাস ঐতিহ্য জানতে হবে। কেননা পৃথিবীতে একটি জাতি আছে যারা ভাষার জন্য রক্ত দিয়েছে। এই ভাষা অনন্য একটি ভাষা,রক্তের দামে কেনা। তাই আগামি প্রজন্মকে বাংলা ভাষার সঠিক ইতিহাস জানতে হবে তাহলেই বায়ান্ন ও একাত্তরের চেতনায় শাণিত হতে পারবে। কোন অপসংস্কৃতি যেন আমাদের ভাষা- মুক্তিযুদ্ধের ইতিহাসকে গ্রাস করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলেই ভাষা শহীদদের রক্ত বৃথা যাবে না।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com