

নিজস্ব প্রতিবেদক :
১৪ মার্চ ২০২৩ দামপাড়া পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে বন্দর বিভাগে কর্মরত সার্জেট মোঃ মোজাহিদ চৌধুরী এর জানাজা শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়,এসময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) জনাব আ স ম মাহতাব উদ্দিন,সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সার্জেট মোঃ মোজাহিদ চৌধুরী এর মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ গভীরভাবে শোকাহত।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com