

মোহাম্মদ ইউনুছ অভি :
পরীক্ষামূলকভাবে উৎপাদনের আসার চার দিনের মাথায় কয়লা সংকটে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের চট্টগ্রামের বাঁশখালীর এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার পাওয়ার প্লান্ট।
বৃহস্পতিবার রাতে বন্ধ হওয়ার আগ পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রটি সর্বোচ্চ ৪৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করেছিলো।
বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হওয়ার বিষয়টি বেনারকে নিশ্চিত করেছেন এস এস পাওয়ার প্রকল্পের উপ-পরিচালক (ডিডিডি) মো. ফয়জুর রহমান।
তিনি বলেন, “কয়লা শেষ হওয়ার কারণে বন্ধ হয়েছে। ১৮ তারিখে (জুন) কয়লা আসবে। এরপর এটা চালু করতে আরো কিছু সময় লাগবে।”
এর আগে গত ৫ জুন ১ হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন পায়রা বিদ্যুৎ কেন্দ্রও কয়লা সংকটে বন্ধ হয়ে যায়।
গরমে বিদ্যুতের চাহিদা বাড়ার সময়ে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ায় সম্প্রতি দেশব্যাপী লোডশেডিং বেড়েছে।
কয়লা সংকটের কারণ ব্যাখ্যা করে ৪ জুন সাভারে এক অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, "আমাদের এখানে এলসি খুলতে [কয়লা আমদানির] দেরি হয়েছে। পাশাপাশি অন্যান্য বিষয়গুলোও ছিল।”
কয়লার অভাবে বন্ধ হওয়া চট্টগ্রামের বাঁশখালীর এস আলমের এসএস পাওয়ার প্ল্যান্ট। ৯ জুন ২০২৩।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com