কমলনগরে অসহায় বৃদ্ধাকে ঘর দিলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago





লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান। ফেইসবুকে পোষ্ট দেখে নদীভাঙা অসহায় বৃদ্ধা জহুরা বেগমের জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরের ব্যবস্থা করেন । রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চর লরেন্স আশ্রয়ণ কেন্দ্রে উপকারভোগী বৃদ্ধাকে ঘরটির মালিকানা বুঝিয়ে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান , উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) পুদম পুষ্প চাকমা, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাসহ আরো অনেকে । ঘর পেয়ে খুশিতে অশ্রুসিক্ত হয়ে পড়েন জহুরা বেগম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান জানান, ফেসবুকে অসহায় জহুরা বেগমের একটি পোস্ট আমাকে আবেগে আপ্লুত করে । তদন্ত করে দেখলাম ঘটনাটি সত্যি । তার স্বামী সন্তান কেই নেই ,এমন পরিস্থিতিতে আমি নদীভাঙা অসহায় বৃদ্ধার জন্য সরকারের পক্ষ থেকে একটি ঘর দেওয়ার উদ্যোগ নেই।

  • অসহায় বৃদ্ধাকে ঘর দিলেন
  • ইউএনও
  • কমলনগর
  • কমলনগর উপজেলা
  • লক্ষ্মীপুর