

কচুয়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ ইবনে আল জায়েদ হোসেন। গত ২৩
জানুয়ারি তিনি এ পদে যোগদান করেন। ইতিপূূর্বেতিনি চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে
দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি ৩৬ তম বিসিএস-এর সহকারী কমিশনার হিসেবে চাকুরিতে যোগদান করেন।
মোঃ ইবনে আল জায়েদ হোসেন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ
করেন। তাঁর পিতা তোফাজ্জল হোসেনের একজন সরকারি চাকুরিজীবী ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক
সন্তানের জনক। তাঁর পেশাগত দায়িত্ব পালনে কচুয়ার সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com