

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় নব যোগদানকৃত ইউএনও মো. মোতাছেম বিল্যাহ বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশার সাথে জড়িতদের আমি সম্মান করি। আমি বিশ্বাস করি কচুয়াকে এগিয়ে নিয়ে যেতে আপনারা আগ্রহী ভূমিকা পালন করবেন এবং আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন, সাবেক সভাপতি প্রিয়তুষ পোদ্দার ও রাকিবুল হাসান।
এসময় কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আতাউল করিম, সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল, আমির হোসেন মজুমদার, যুগ্ন সম্পাদক সুজন পোদ্দার, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক ওমর ফারুক সাইম, কোষাধক্ষ্য মো. মহসিন হোসাইন, দপ্তর সম্পাদক শান্তু ধর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সাঈদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলী আক্কাছ তালুকদার, সদস্য সনতোষ চন্দ্র সেন, মাইনউদ্দীন আহমেদ সবুজ, মো. রাছেল, সাইফুল ইসলাম সুমন প্রমুখ।
উল্লেখ্য, মো. মোতাছেম বিল্যাহ ৩৩তম বিসিএসে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ২০১৪ সালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেন। সর্বশেষ তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং গত ৯ জানুয়ারি রবিবার তিনি কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com