

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ প্রতিনিধি :
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র বিক্রির অভিযোগে একটি বেসরকারি সংস্থার কর্মী মোহাম্মদ আরিফ উল্লাহকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বেনারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কক্সবাজারের নুনিয়াছড়া এলাকার ৬ নম্বর ঘাট থেকে তাঁকে আটক করা হয়। আরিফ উল্লাহ বেসরকারি সংস্থা ব্র্যাকের কর্ম।
পুলিশ জানায়, আরিফ উল্লাহ মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়ার বারঘর পাড়ার আবুল কালামের ছেলে। প্রায় এক বছর ধরে রোহিঙ্গা সন্ত্রাসীদের দেশীয় তৈরি অস্ত্র সরবরাহ করে আসছেন তিনি।
মিজানুর রহমান বলেন, “গত রাতে মহেশখালী থেকে দু’টি দেশীয় তৈরি (এলজি) অস্ত্র নিয়ে কক্সবাজারের নুনিয়াছড়া এলাকার ৬ নম্বর ঘাটে অবস্থানকালে তাঁকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞেসাবাদে তিনি জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পে বিক্রির উদ্দেশ্যে তিনি অস্ত্র এনেছিলেন।
“দীর্ঘদিন ধরে পুলিশ তার ওপর নজর রাখছিল। এনজিও কর্মীর পরিচয়ে বারবার তিনি ক্যাম্পে অস্ত্র নিয়ে যেতেন। তাঁর সিন্ডিকেটের ব্যাপারেও তথ্য নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে তাদেরও গ্রেপ্তার করা হবে,” বলেন তিনি।
রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের কাছে অস্ত্রসহ আটক ব্র্যাকের কর্মী মোহাম্মদ আরিফ উল্লাহ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com