

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি: কক্সবাজারের সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তিন দিনের সফরে কক্সবাজারে আসছেন।
তাঁকে বহনকারী একটি বিমান আজ বিকেলে কক্সবাজার বিমান বন্দরে পৌছলে সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান, জেলা বিএনপি সাধারণ সম্পাদক এড: শামীম আরা স্বপ্ন সহ দলীয় নেতাকর্মীরা স্বাগতম জানান। তিনি সেখান থেকে তার গ্রামের বাড়ি পেকুয়ায় যাবেন এবং দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
এ ছাড়া আগামীকাল ৯ জুন সোমবার সালাহউদ্দিন আহমদের উপজেলা বিএনপির নবনির্মিত দলীয় কার্যালয় উদ্বোধন ও চকরিয়া পেকুয়ায় কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবার কথা রয়েছে বলে জানিয়েছেন তার প্রেস সচিব।
১০ জুন বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন বলে জানা গেছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com