

টেকনাফ কক্সবাজার প্রতিনিধি :
টেকনাফে দীর্ঘ ৩০ বছর ধরে পত্রিকার হকার মোহাম্মদ আলীর স্ত্রী রাজিয়া বেগম (৪৫) প্রায় দুই বছর ধরে তিনি গলার ক্যান্সার রোগে আক্রান্ত।
তার বাড়ী টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকায়।
এই রোগের জন্য প্রয়োজন অনেক টাকা। তাই তার চিকিৎসার জন্য তাী আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন সকলের পরিচিত হকার মোহাম্মদ আলী।
মোহাম্মদ আলী জানান, ধারদেনা করে এতদিন কোনোভাবে চিকিৎসার খরচ মিটিয়েছেন। এখন তিনি অসহায় হয়ে পড়েছেন। আর চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।
ডাক্তার জানিয়েছেন, উন্নত চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠতে পারেন। তিনি সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যর আবেদন জানিয়েছেন। একটু সহযোগিতায় তার স্ত্রী ফিরে পেতে পারে নতুন জীবন। ফিরে আসতে পারবে ছেলে সন্তানদের মাঝে।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ পেপার হকার মোহাম্মদ আলী, বিকাশ নং - ০১৮১৫-৯১১৯৬৪
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com