

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন লক্ষ্মীপুর পৌর শহরে একদল শিক্ষার্থী।
শুক্রবার সন্ধ্যার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের চক বাজার মসজিদের সামনে থেকে একটি মিছিল বের করেন তাঁরা।
মিছিলটি উত্তর স্টেশন গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।
সমাবেশে বক্তারা বলেন, বিপ্লবী ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের কার্যকর পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়নি। সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যাও এখন পর্যন্ত পাওয়া যায়নি। জুলাই গণ-অভ্যুত্থানের একজন অগ্রনায়ককে দিনদুপুরে হত্যা করা হলো, সেটার বিচার এই সরকার করতে পারছে না—এটা লজ্জাজনক।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com