

হাবিব আহমেদ চৌধুরী, নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, "আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পতাকা তারেক রহমানের নেতৃত্বে আবারও উড্ডীয়মান হবে। সে লক্ষ্যে এখন থেকেই ঐক্যের মাধ্যমে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।"
শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে এ্যানি এসব কথা বলেন।
তিনি বলেন, "আমাদের মূল লক্ষ্য আগামী নির্বাচন। তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন, ঘরে ঘরে যেতে হবে, টিমওয়ার্কের মাধ্যমে জনগণের সঙ্গে সংযোগ তৈরি করতে হবে। আমাদের মা-বোনেরা যেভাবে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন, তাদেরকেও সঙ্গে নিয়ে সবাইকে এক ছায়াতলে আনতে হবে।"
সম্মেলনে এ্যানি আরও বলেন, "রামগঞ্জে আজকে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি। এখানে কোনো মতভেদ নেই, পক্ষ-বিপক্ষ নেই। সবাই এক মঞ্চে, এক ছাতার নিচে এসেছি। এটি বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা।"
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু।
সঞ্চালনায় ছিলেন রামগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শেখ কামরুল হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, বিএনপির জেলা সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com