

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার ১২ নম্বর চরশাহী ইউনিয়নের সৈয়দপুর কেন্দ্রে শনিবার বিকেলে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সদর–৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বক্তব্যে ড. রেজাউল করিম বলেন, “আমি রাজনীতি করি এলাকার উন্নয়ন, গণমানুষের অধিকার ও ইসলামের আদর্শ প্রতিষ্ঠার জন্য। মানুষই আমাদের শক্তি, তাদের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, কর্মপরিষদ সদস্য মাওলানা মাছুম বিল্লাহ, মাওলানা নাজমুল ইসলাম শামিম ও এডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন।
বক্তারা দেশের চলমান সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী, তরুণ সমাজ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com