
মো.ওমর ফারুক, নিজস্ব প্রতিবেদক: নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের এমপি আবুল খায়ের ভূঁইয়া। জাতীয় সংসদে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি গভীর গর্ব ও আনন্দ প্রকাশ করেন।
শপথের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পেয়ে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া কামনা করে তিনি বলেন, অর্পিত দায়িত্ব যেন সততা, নিষ্ঠা ও জনকল্যাণের মানসিকতা নিয়ে পালন করতে পারেন।
নবনির্বাচিত এই সংসদ সদস্য আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণই হবে তাঁর মূল লক্ষ্য। উন্নয়ন, ন্যায় ও সেবাকে প্রাধান্য দিয়ে তিনি এলাকার সার্বিক অগ্রগতির জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সবশেষে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, “শুরু হোক উন্নয়ন, ন্যায় ও সেবার নতুন পথচলা।”
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com