

রাকিব হোসেন মিলন, নিজস্ব প্রতিবেদক : ঢাকা
রাজধানীর রায়েরবাগে অনুষ্ঠিত হয়েছে অ্যাডভোকেট মহিউদ্দীন পাঠাগার (এমপা) আয়োজিত মাসিক সাহিত্য সভা।
শনিবার (১ নভেম্বর) সকালে পাঠাগারের কার্যালয়ে এই সভা হয়।
এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দীন আহমেদ (শাহীন)।
সভায় লেখক ও বিজ্ঞানী তরুণ রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইকবাল হোসেন। স্বাগত বক্তব্য দেন এমপার সহসভাপতি এস এম রবিউল আউয়াল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঠাগারবিষয়ক সম্পাদক ও সাংবাদিক রাকিব হোসেন মিলন।
আলোচনায় লেখক তরুণ রাসেলের বই ‘বর্ণমালার আলো’–কে কেন্দ্র করে মতবিনিময় হয়। অংশগ্রহণকারীরা বইটির বিভিন্ন অধ্যায় নিয়ে আলোচনা করেন এবং তরুণ প্রজন্মের মধ্যে সাহিত্যচর্চা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
সভায় উপস্থিত লেখক, কবি ও সাংবাদিকরা বলেন, নিয়মিত এমন আয়োজন পাঠাভ্যাস ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ় করতে ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মহিউদ্দীন আহমেদ বলেন, “সাহিত্য মানুষকে চিনতে শেখায়, সমাজকে আলোকিত করে। এমপা সেই আলো ছড়িয়ে দিতে চায়।”
আলোচনা শেষে কাব্যপাঠ ও মুক্ত মতবিনিময়ের মধ্য দিয়ে শেষ হয় মাসিক সাহিত্য সভা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com