

নিজস্ব প্রতিবেদক : দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বৃহস্পতিবার।
এ উপলক্ষে বিকেল ৫ টায় রাজধানীর কারওয়ান বাজারে এনটিভির প্রধান কার্যালয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এনটিভিকে শুভেচ্ছা জানাতে যান, এসময় এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন ফুলেল শুভেচ্ছা গ্রহন করেন এবং সেই সাথে এনটিভি ২৩ তম বর্ষে পদার্পণ করা উপলক্ষে এনটিভির পরিচালনা পরিষদ,কলাকুশলী, সাংবাদিক ও সর্বস্তরের দর্শকদের উষ্ণ অভিনন্দন জানান।
তিনি বলেন, এনটিভি সবসময় দেশ ও মানুষের কথা বলে আসছে। আগামীতেও সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতায় বিশ্বাস রেখে এগিয়ে যাবে— এমনটাই প্রত্যাশা করি।
এসময় এবি পার্টির প্রতিনিধি দলে আরো ছিলেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (ঢাকা) শাজাহান ব্যাপারী,কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ ও যুব পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মাহমুদ আজাদ প্রমুখ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com