

স্টাফ রিপোর্টার :
সেভিয়র ফাউন্ডেশন ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ জানুয়ারি) বাদ জুম্মা ঢাকার কদমতলী কাসেমুল উলূম মাদ্রাসা ও এতিমখানায় হাফেজদের সাথে এই প্রীতিভোজের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিনিধি মোহাম্মদ রিয়াজুল ইসলাম, শাহিদুজ্জামান শোভন, মনিরুজ্জামান, রতন মোল্লা, আমজাদ হোসেন ও অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, একদল আত্মবিশ্বাসী, সাহসী, সচেতন ও দেশপ্রেমী তরুণদের নিয়ে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে "জাগ্রত অভিযাত্রী" স্লোগানকে সামনে রেখে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com