

লক্ষ্মীপুর জেলায় বন্যা পরিস্থিতিতে এবার সুপারির ফলন হয়েছে কম। তবে দাম অন্যবারের তুলনায় বেশী হওয়ায় বাগানীরা বেশ খুশি। সুস্বাদু ও আকারে বড় হওয়ায় সারাদেশে কদর রয়েছে লক্ষ্মীপুর জেলার এসব সুপারির। অর্থকরী লাভজনক এ ফসল উৎপাদনে খরচ কম হওয়ায় নতুন সম্ভাবনা দেখা দিয়েছে জেলা জুড়ে। প্রতি বছর সুপারির আবাদ বাড়ছে যেমনি তেমনি বাগানীদেরও উন্নত জাত নিয়ে আগ্রহ বেড়েছে বেশ।
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার দালালবাজার, রসুলগঞ্জ, ও উত্তর তেমুহনী সুপারির বাজার হিসেবে খ্যাত।
এসব বাজারে প্রতি হাটবারে প্রায় অর্ধকোটি টাকার সুপারি বিক্রি হচ্ছে বলে জানিয়েছে ক্রেতা-বিক্রেতারা।
কৃষি বিভাগ জানান, চলতি বছর সুপারির উৎপাদন ৭'শ কোটি টাকা ছাড়িয়ে যাবে। বন্যা পরিস্থিতি কাটিয়ে তুলতে সার প্রয়োগ, পরিচর্চা আর উন্নত চারা লাগানোর পরামর্শ তাদের।
জানা যায়, লক্ষ্মীপুর জেলায় প্রায় প্রতিটি এলাকায় এমনি সারিবদ্ধ সুপারি গাছে দৃষ্টি কাড়ে সবার নজর। এখানকার মাটি ও আবহাওয়া সুপারি উৎপাদনে বেশ উপযোগী। উপকূলীয় এ জেলার ৫টি উপজেলার সদর, রামগঞ্জ, রায়পুর, কমলনগর, রামগতিসহ প্রতিটি বাড়ির আঙিনা ও পতিত জমিতেই সারিবদ্ধ রয়েছে সুপারি বাগান।
স্থানীয় কৃষি বিভাগের সূত্র, চলতি বছর ৭ হাজার ২’শ হেক্টর জমিতে ৩৬ হাজার মে: টন সুপারি উৎপাদন। যার বাজার মূল্য বর্তমানে ৭'শ কোটি টাকারও বেশী বলে জানায় কৃষি বিভাগ।
অন্য দিকে সুপারি উৎপাদনে লাভবান হওয়ায় প্রতি বছরই এ অঞ্চলের মানুষ নতুন নতুন সুপারি বাগান তৈরিতে ঝুঁকছেন। চারা রোপনের ৫-৬ বছরে ফলন আসে।
স্থানীয়রা জানান, অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত জেলার সুপারির হাটগুলো জমজমাট থাকে।
সুপারির মৌসুমে কেউ সুপারি বিজিয়ে প্রক্রিয়াজাত করে পরে দাম বেশী হলে বিক্রি করে থাকেন। আবার কেউ পণ হিসেবে অথবা কাহন (১৬ পণ) হিসেবে বিক্রি করেন। বর্তমানে প্রতি পণ সুপারী বিক্রি হচ্ছে ১'শ ৬০ থেকে ১'শ ৮০ টাকা পর্যন্ত।
শ্রমিকরা জানান, সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত গাছ থেকে সুপারী সংগ্রহ করা ও প্রক্রিয়াজাত সহ নানা কাজে ব্যস্ত তারা। প্রতিদিন ৭০০-৮০০ টাকা আয় হয় বলে জানান তারা।
লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সোহেল মো. শামছুদ্দিন ফিরোজ জানান, বন্যা পরিস্থিতির কারণে এবার সুপারি উৎপাদন কম হয়েছে। তবে দাম বেশী হওয়ায় চাষীরা খুশি। চলতি বছর ৩৬ হাজার মেট্রিক টন সুপারির উৎপাদন হয়েছে। যার বাজার মুল্য ৭'শ কোটি টাকা ছাড়িয়ে যাবে।
https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&us_privacy=1---&gpp_sid=-1&client=ca-pub-7408211182142820&output=html&h=320&slotname=1998610241&adk=781694741&adf=3877068816&pi=t.ma~as.1998610241&w=384&abgtt=11&lmt=1734614107&rafmt=1&format=384x320&url=https%3A%2F%2Fwww.amadershomoy.com%2Fcountry%2Farticle%2F131827%2F%25e0%25a6%25b2%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a7%258d%25e0%25a6%25ae%25e0%25a7%2580%25e0%25a6%25aa%25e0%25a7%2581%25e0%25a6%25b0%25e0%25a7%2587-%25e0%25a6%258f%25e0%25a6%2595-%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%259f%25e0%25a7%2587%25e0%25a6%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%2595%23gsc.tab%3D0&fwr=1&fwrattr=true&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&uach=WyJBbmRyb2lkIiwiMTQuMC4wIiwiIiwiU00tQTU0NkUiLCIxMzEuMC42Nzc4LjgxIixudWxsLDEsbnVsbCwiIixbWyJHb29nbGUgQ2hyb21lIiwiMTMxLjAuNjc3OC44MSJdLFsiQ2hyb21pdW0iLCIxMzEuMC42Nzc4LjgxIl0sWyJOb3RfQSBCcmFuZCIsIjI0LjAuMC4wIl1dLDBd&dt=1734614106148&bpp=4&bdt=2327&idt=1555&shv=r20241212&mjsv=m202412090101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D73d574b29bb18be4%3AT%3D1731689558%3ART%3D1734614107%3AS%3DALNI_MY4XObXksnldnO4cOM4MyvPI-rJ_Q&gpic=UID%3D00000f69fa544e3a%3AT%3D1731689558%3ART%3D1734614107%3AS%3DALNI_MaSWiDWL83M64ZoDgvKHBnZL7BbMQ&eo_id_str=ID%3D30ca89963e8cc931%3AT%3D1731689558%3ART%3D1734614107%3AS%3DAA-AfjaIa7zjh2RiEUQ32Y4QlFvk&prev_fmts=0x0%2C384x320%2C160x600%2C160x600%2C160x600%2C384x320%2C384x320%2C384x320&nras=1&correlator=5173867922708&frm=20&pv=1&u_tz=360&u_his=2&u_h=832&u_w=384&u_ah=832&u_aw=384&u_cd=24&u_sd=2.813&dmc=8&adx=0&ady=2780&biw=384&bih=700&scr_x=0&scr_y=1612&eid=31088580%2C31089327%2C31089340%2C95330276%2C31088249%2C95345966%2C95347433&oid=2&pvsid=3587976393987732&tmod=1679273092&uas=0&nvt=1&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C384%2C0%2C384%2C700%2C384%2C700&vis=1&rsz=%7C%7CeEbr%7C&abl=CS&pfx=0&fu=128&bc=31&bz=1&td=1&tdf=2&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&nt=1&ifi=9&uci=a!9&btvi=1&fsb=1&dtd=1563
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com