

মোঃ হাছানুর জামান ভূঁইয়া,নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার আরা বেগম নামে এক নারী ও তার শিশু কন্যা নুসরাতের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত প্রধান আসামি জামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শুক্রবার দুপুরে র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, রওশান আরা ফরিদপুর মধুখালীর বাসিন্দা জামাল উদ্দিনের ২য় স্ত্রী। বিয়ের পর থেকে তারা রাজধানীর রায়েরবাগ এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতো। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। গত ১৫ এপ্রিল দাম্পত্য কলহের জেরধরে স্ত্রী ও শিশু কন্যাকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করে স্বামী জামাল উদ্দিন। পরে মরদেহ ওয়্যারড্রবে ঢুকিয়ে পিকআপে করে উপজেলার রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের হানুবাইশ ব্রিজের ও পাশ্ববর্তী আলীপুর ব্রিজের নিচে ফেলে চলে যায়।
পরে স্থানীয়রা ব্রিজের নিচে মরদেহ দেখে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় মরদেহ শনাক্তের পর নিহতের স্বজনরা রামগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com