

লক্ষ্মীপুর জেলায় ১১ গ্রামের হাজারো মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেবেন। বিগত ৪৬ বৎসর ধরে এই নিয়ম পালন করে আসছেন মাওলানা ইসহাক (রহ.)-এর অনুসারীরা।
বুধবার (১০ এপ্রিল) রামগঞ্জ পৌরসভার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদরাসা, দক্ষিণ-পূর্ব তালিমুল কোরআন মাদরাসা ঈদগাহ ও লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
খোঁজ নিয়ে জানা যায়, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারোঘরিয়া, হোটাটিয়া, শরশৈই, কাঞ্চনপুর ও লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কলাকোপাসহ ১১টি গ্রামের হাজারো মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ করে আসছেন।
রামগঞ্জের পশ্চিম নোয়াগাঁও জামে মসজিদে ও রায়পুরের কলাকোপা গ্রামে ঈদের নামাজের অনুষ্ঠিত হবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com