

নরসিংদী রায়পুরায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রবীণ রাজনীতিবিদ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলী আহমেদ দুলু ।
সোমবার দুপুর ২ ঘটিকায় উপজেলা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন দাখিল এর পর পৌরসভার ৮ নং ওয়াড তুলাতুলি এলাকায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি প্রার্থীতার ঘোষণা দেন। আলী আহমেদ দুলু বর্তমানে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন এবং অলিপুরা ইউনিয়ন পরিষদের ৪ বার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন ।
প্রার্থিতা ঘোষণার সময় দুলু বলেন, আমি ২০ বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে জনগণের পাশে ছিলাম, এবারও জনগন উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে উপজেলাবাসীর সেবা করে যাবো।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com