উপজেলা প্রশাসন ও উপপরিচালকের কার্যালয় মা ও শিশু সহায়তা কর্মসূচির “বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪” প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত মা ও শিশু সহায়তা কর্মসূচির “বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪” বিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠত হয়।

আজ সোমবার সকালে উপজেলা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এই প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা। 

সভায় সভাপতিত্ব করেন সুলতানা জোবেদা খানম।

মা ও শিশু সহায়তা কর্মসূচি একটি জাতীয় উদ্যোগ, যা গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের পুষ্টি, শিশুদের সংবেদনশীল যত্ন এবং স্বাস্থ্যসেবা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে। এই কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উল্লেখযোগ্য যে, সদর উপজেলায়ও এই কর্মসূচির আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে, যেখানে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের পুষ্টি ও শিশুদের যত্ন বিষয়ে আলোচনা করা হয়।

এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি মা ও শিশুদের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করে।