

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার এক ব্যতিক্রমী উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত লক্ষ্মীপুর মজু চৌধুরী হাট সড়কের দুই পাশে সৌন্দর্য্য বর্ধন কৃষ্ণচূড়া গাছ রোপন করেন।
আনুমানিক ৫ কি. মি. সড়কের দুই পাশে ২শত ৫০টি চারাগাছ রোপন করেন। নন্দন মুক্ত রোবার স্কাউট গ্রুপের ৪০ জন পুরুষ ও নারী স্বেচ্ছাসেবীরা এ কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান জানান, রাস্তার দুই পাশে কৃষ্ণচুড়া চারাগাছ লাগানো হয়েছে। ক্রমান্নয়ে পুরো রাস্তায় এ গাছ লাগানো হবে। তিনি আরও বলেন, আমাদের স্বপ্ন হচ্ছে একদিন এ রাস্তাটি কৃষ্ণচূড়ার গাছে পৌর নিত হবে। তখন মানুষ এ রাস্তাটি কৃষ্ণচূড়া সড়ক বলে থাকে।
লক্ষ্মীপুর জেলার সেচ্ছাসেবী সংগঠন নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজু আহম্মেদ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যে বৃক্ষ রোপন কার্যক্রম হাতে নিয়েছেন। জেলার সমাজিক সংগঠনের পক্ষ থেকে সাধুবাদ জানাই। আজকের এ কার্যক্রমের মধ্যদিয়ে মজুচৌধুরীহাট সড়কটি গণমানুষ নতুন ভাবে কৃষ্ণচূড়া সড়ক হিসেবে ছিনে পারবে। এই সড়কটি একটি সৌন্দর্য সড়কে পৌর নিত হবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com