

লবণাক্ত পানি, দূষিত নদী ও স্বাস্থ্যসেবা সংকটে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের জেলেপল্লীর নারীরা প্রতিদিন ঝুঁকিতে।
সিরাজুল ইসলাম: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মোংলার চিলা গ্রামে নারীরা প্রতিদিন নদীতে নেমে মাছ ধরেন। কিন্তু দূষিত ও লবণাক্ত পানির কারণে তাদের শারীরিক ও প্রজনন স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।
রিনি বেগম (ছদ্মনাম) ১৪ বছর ধরে নদীতে ঘণ্টার পর ঘণ্টা মাছ ধরার পর আক্রান্ত হন জরায়ুর প্রো্ল্যাপস এবং পরে ক্যান্সারের ঝুঁকিতে। চিকিৎসার জন্য খরচ হয় লাখ টাকার কাছাকাছি, যা স্থানীয় মানুষের আয়ের অনেক গুণ।
গ্রামের একমাত্র বিশুদ্ধ পানির উৎস দুইটি পুকুর। নারীরা সপ্তাহে একবার সেখানে পানি সংগ্রহ করেন। মাসিকের সময়, মাতৃত্বকালীন বা প্রসবোত্তর সময়ে বিশুদ্ধ পানি পাওয়া কঠিন হওয়ায় ন্যাকড়া পরিষ্কার রাখতে সমস্যায় পড়েন।
জেলেপল্লীর নারীদের অনেককে জীবন রক্ষার জন্য ৩০–৪০ কিমি দূরের শহরে হাসপাতালে যেতে হয়। নৌকা বিক্রি করেও অনেকেই চিকিৎসা খরচ মেটাতে ব্যর্থ হন।
বাংলাদেশের উপকূলীয় ২০% ভূমি লবণাক্ত, যা ক্রমবর্ধমান। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু সংকট নারীদের প্রজনন অধিকার কে সরাসরি হুমকির মুখে ফেলছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com