

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া বাজারে নির্মিত পাবলিক স্যানিটেশন ও হাইজিন সুবিধাটি উদ্বোধনের তিন বছর পার হলেও এখনো চালু হয়নি। এতে করে প্রতিদিন বাজারে আসা ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, লক্ষ্মীপুর জেলার বাস্তবায়নে নির্মিত এ স্যানিটেশন সুবিধার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয় ২০২৩ সালের ২৯ জানুয়ারি।
উদ্বোধন করেছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও লক্ষ্মীপুর-২ আসনের প্রতিনিধি অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। তবে নির্মাণ কাজ শেষ হলেও দীর্ঘ সময় ধরে এটি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজারে পর্যাপ্ত শৌচাগার না থাকায় নারী, বয়স্ক ও দূর থেকে আসা ক্রেতাদের চরম সমস্যায় পড়তে হচ্ছে। অনেক সময় বাধ্য হয়ে অস্বাস্থ্যকর পরিবেশে প্রয়োজন সাড়তে হয়, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
ব্যবসায়ীদের অভিযোগ, বিষয়টি বারবার জানানো হলেও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কেউ কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছেন না। যেন দেখেও না দেখার ভান করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কেন এতদিনেও এটি চালু করা হলো না—এ নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যাও পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে স্থানীয় সাধারণ জনগণ প্রশ্ন তুলেছেন, কী কারণে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী ও কর্মকর্তারা নীরব রয়েছেন। দ্রুত স্যানিটেশন সুবিধাটি চালুর দাবি জানিয়েছেন তাঁরা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com