উখিয়ার রোহিঙ্গাদের ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • টেকনাফ কক্সবাজার প্রতিনিধি :

আজ শনিবার দুপুর ১টার দিকে ১৩নং ক্যাম্পের কাঁঠাল গাছতলা বাজারে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘উখিয়ার ১৩ নম্বর ক্যাম্পের কাঁঠাল গাছতলা বাজারে পৌনে ১টার দিকে আবারও আগুন লেগে যায়। আগুন নেভাতে ইতোমধ্যে ক্যাম্পের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিস এবং পুলিশের টিম কাজ করছে। আপাতত আর কিছু বলা যাচ্ছে না।

উখিয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক কামাল হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতা বেশী। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো বলা যাচ্ছে না, তা খতিয়ে দেখা হবে।

প্রসঙ্গত, সপ্তাহখানেক আগে গেল ২৪ মে একই ক্যাম্পে আগুন লেগে অন্তত ৩ শতাধিক ঘর পুড়ে যায়। অনেক রোহিঙ্গা পরিবার এখনো দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।