

নিজস্ব প্রতিবেদক :
ঈদ-উল-আযহা'র টানা ৫ দিনের ছুটি শেষে খুলছে আজ অফিস-আদালত। এজন্য অনেকেই ফিরছেন ঢাকা'র বাহির থেক।
বাড়তি ছুটি যারা নেননি মূলত আজ বুধবার তারাই ফিরছেন। সকাল থেকে রেল, বাস ও সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছে ভিড়। তবে ফিরতি পথেও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন অনেক যাত্রী।
পরিবহণ সংশ্লিষ্টরা বলছেন, ঢাকামুখী স্রোত এখনো পুরোপুরি শুরু হয়নি। আগামী শুক্র-শনিবার এই ভিড় আরও বাড়বে। এদিকে ঈদের তৃতীয় দিনেও অনেককে আজ বুধবার সকালে ঢাকা ছাড়তে দেখা গেছে। বিভিন্ন কারণে ঈদে বাড়ি ফিরতে না পারায় আজ যাওয়ার কথা জানান অনেকেই।
অন্য দিকে, আজ থেকে নতুন সময় সূচি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে সরকারি অফিস।
এর পূর্বে ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৯টা থেকে বেলা ৪টা পর্যন্ত চলছিল।
সোমবার সারাদেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়।
ঈদের আগে ১৩ জুন ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। ঈদ ঘিরে গত ১৪ জুন থেকে শুরু হয়েছিল টানা ৫ দিনের ছুটি।
ঈদ উপলক্ষ ১৬, ১৭ ও ১৮ জুন সরকারি ছুটি ছিল।
তবে ঈদের ছুটির আগে ১৪ ও ১৫ জুন ২ দিন ছিলো সাপ্তাহিক ছুটি। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গত ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত ছুটি পান।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com