ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর পৌর শাখা সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

পিরোজপুর : ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর পৌর শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন পিরোজপুর পৌরসভার সভাপতি মুহাম্মাদ ফাহাদ হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের জেলার মুহতারাম সভাপতি মুহাম্মাদ তরিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার মুহাতারাম সেক্রেটারি মুহাম্মাদ আরিফুল ইসলাম আদীফসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। সম্মেলনে পিরোজপুর পৌর শাখার ২০২৫ এবং ২০২৬ সেশনের জন্য কমিটি গঠন করা হয়। সম্মেলনে সকলের সম্মতি ক্রমে পৌর শাখা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন মুহাম্মাদ আরিফুল ইসলাম সরদার ও সাধারণ সম্পাদক হিসেবে  মুহাম্মাদ ইয়াছিন শেখকে নির্বাচিত করা হয়। সর্বশেষ নব কমিটির শপথ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্ত ঘোষনা করা হয়।