
আন্তর্জাতিক ডেস্ক : ইরানে তথাকথিত ‘শাসনব্যবস্থা পরিবর্তন’ ঘটেছে—যুক্তরাষ্ট্রের এমন দাবির বিরোধিতা করেছেন ইরানের সাবেক শাহ মোহাম্মদ রেজা পাহলভির নির্বাসিত পুত্র রেজা পাহলভি।
ফরাসি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “কিসের শাসনব্যবস্থা পরিবর্তন? এরা তো সেই একই লোক, হয়তো দুর্বল হয়ে পড়েছে।”
আল–জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রে বসবাসকারী রেজা পাহলভি আরও বলেন, তিনি চান ইরানের বর্তমান শাসনব্যবস্থা “আহত প্রাণীর মতো শেষ হয়ে যাক”।
এর আগে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি “ইরানকে আবার মহান করে তোলার” প্রতিশ্রুতিও দিয়েছিলেন।
রেজা পাহলভির বাবা মোহাম্মদ রেজা পাহলভি ছিলেন ইরানের শেষ শাহ। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে তিনি ক্ষমতাচ্যুত হন।
