

ইজারার নামে টাকা উত্তোলন করায় প্রতিবাদ জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতি ও ট্রাকচালক। ট্রাকচালকের কাছ থেকে টাকা নিচ্ছেন আদায়কারী এক শ্রমিক।
গতকাল রোববার বিকালের দিকে লক্ষ্মীপুর পৌর শহরের নতুন মহিলা কলেজ এর সমানে এমন ঘটনা ঘটে।
আঞ্চলিক মহাসড়কে থামানো হচ্ছে ড্রাম ট্রাক ও বড় ছোট পিকাপ। এরপর ট্রাক থামিয়ে চালক ও তাঁর সহকারীর কাছ থেকে আদায় করা হচ্ছে টাকা। এই টাকা আদায়ের কাজে রয়েছেন কয়েক জন। তাঁরা আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে টাকা আদায় করেন। এতে জেলা ড্রাম ট্রাক ও জেলা পিকাপ মালিক সমিতি প্রতিবাদ জানান। প্রতিবাদটি জানান গতকাল রাত ১০টায় লক্ষ্মীপুর পৌর শহরের নতুন মহিলা এর সামনে।
ট্রাকচালকেরা বলেন, আঞ্চলিক মহাসড়কে ট্রাক থামিয়ে টাকা আদায় করা হয়।
চাঁদপুরের হাজীগঞ্জ ড্রাম ট্রাক চালক বলেন, 'আঞ্চলিক মহাসড়কের এই স্থানে ট্রাক থামিয়ে দিনেরাতে চাঁদাবাজি চলছে। অন্য জেলার শ্রমিক আমি। চাঁদা দিয়ে আমার কী লাভ?'
জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির সভাপতি বলেন, আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী ড্রাম ট্রাক ও পিকাপ থেকে টাকা তোলা হয়। লক্ষ্মীপুরের মজু চৌরীর হাট থেকে বালু নিয়ে নোয়াখালী, ফেনী, চাঁদপুর ও লক্ষ্মীপুরের ভিতরে বিভিন্ন স্থানে বালু নিয়ে যায়। তবে কোথাও টাকা দিতে হয় না। অথচ এ জেলা টাকা দিতে হয়। ইজারা শুধু এই শহরে নিয়েছে আর বাকি শহর গুলোতে কি ইজারা নেই। আমরা এর প্রতিবাদ জানাই।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com