

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার ২৮৫টি প্রাথমিক বিদ্যালয়ের ৪০০ ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু হয়েছে।
গত রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের সার্বিক সহায়তায় নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ শিক্ষার্থীদের মধ্যে এ বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
শিক্ষা সামগ্রী বিতরণ করেন - সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা।
এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরীফ হোসেন, উপজেলা প্রাথমিক অফিসার মো. মাকসুদ আলম প্রমুখ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com