“আস-সুন্নাহ মডেল মাদরাসা’র” উদ্বোধনী ও দোয়া অনুষ্ঠান 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলার পৌর শহরের দক্ষিণ স্টেশন সংলগ্ন শেখ রাসেল সড়ক “আস সুন্নাহ মডেল মাদরাসা” উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে মাদরাসা’র ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুমচর ইসলামিয়া কামিল মাদরাসা সাবেক অধ্যক্ষ শাইখুল হাদীস আল্লামা মুহাম্মদ হারুন আল-মাদানী দা.বা.।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুমচর ইসলামিয়া কামিল মাদরাসা অধ্যক্ষ হযরত মাওলানা ইদ্রিস টুমচরী দা.বা., লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদরাসা সহকারী অধ্যাপক হযরত মাওলানা মহি উদ্দীন মাহমুদ দা.বা.।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টুমচর ইসলামিয়া কামিল মাদরাসা সহকারী অধ্যাপক হযরত মাওলানা মুফতি মানজুরুল হক শাহেদ দা.বা.।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ।