

বরিশাল প্রতিনিধি :
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলাম।
২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে আসন্ন রমজান উপলক্ষে নগরীর আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম।
এ সময় তিনি আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরী জুড়ে অফিসার ফোর্স এর ডিপ্লয়মেন্ট, যৌথ বাহিনীর সমন্বয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত চেকপোস্ট, ফুট পেট্রোলিং , মোবাইল পেট্রোলিং বৃদ্ধি, সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, সুশৃংখল ট্রাফিক ব্যবস্থাপনা, যানজট নিরসন, রাস্তার পাশে যত্রতত্র পার্কিং না করা, মার্কেটগুলোতে সিসিটিভির ব্যবহার নিশ্চিত করা সহ সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় সাংবাদিকগণ আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শের কথা পুলিশ কমিশনারকে উপস্থাপন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) খন্দকার মোঃ শামীম হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর/সিএসবি) মোঃ আবু বকর সিদ্দিক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইমদাদ হুসাইন সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com