

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ১২ নং আশ্রাফপুর ইউনিয়ন জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে উপজেলার ধনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া (চাঁদপুর-১) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. শহীদুল ইসলাম।
ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শফি উল্লাহ শফি।
বক্তব্য রাখেন- উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট মো. মাঈন উদ্দিন মাইনু, যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলাইমান গাজী, কচুয়া পৌর জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক মো. জয়নাল আবেদীন প্রমুখ।
সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে আশ্রাফপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হিসেবে মো. শাহজাহান ও মো. তাজুল ইসলাম মেম্বারকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com