

ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় সৃজনশীল সাংবাদিকতায় বিশ্বাসী "আশুলিয়া প্রেস ক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্য্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।" কমিটিতে সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো: মোজাফফর হোসাইন জয়'কে সভাপতি এবং যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাহাফুজুর রহমান নিপু'কে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে আশুলিয়ার পল্লী বিদুৎ এলাকায় একটি রেস্টুরেন্টে আশুলিয়া প্রেসক্লাবের সদস্যদের নিয়ে এক সভায় এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি লাইজু আহাম্মেদ চৌধুরী (মোহনা টিভি), অপু ওহাব (চ্যানেল ২৪), জাকির হাসান (চ্যানেল আই), মেহেদী হাসান মিঠু (যুগান্তর), শেফালী আক্তার মিতু (বাংলাভিশন টিভি), ওমর ফারুক (আর টিভি), যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম মানিক (দিনকাল), সাংগঠনিক সম্পাদক সোহেল রানা (বণিক বার্তা), অর্থ সম্পাদক তুহিন আহামেদ (নয়া দিগন্ত), দপ্তর সম্পাদক শফি মাহমুদ চৌধুরী (ডিবিসি নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আল মামুন (জাগো নিউজ), নির্বাহী সদস্য জহিরুল ইসলাম খান লিটন (স্টাফ রিপোর্টার এশিয়ান টিভি) এবং শাহিনুর রহমান শাহিন (দৈনিক খোলা কাগজ)।
এ কমিটি আগামী এক বছরের জন্য অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন। এই কমিটি গঠনতন্ত্র সংশোধন, সদস্য তালিকা প্রস্তুত ও প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিবেন।
উল্লেখ্য, ২০০৫ সালে ঐতিহ্যবাহী আশুলিয়া প্রেস ক্লাব মূলধারার সংবাদকর্মীদের নিয়ে গঠিত হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com