আশিক বন্ধুর চাঁন্দেরই আলো এফ এ সুমন ও সুবর্ণার কন্ঠে

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১১ মাস আগে

  • ভোরের পত্রিকা অনলাইন ডেস্ক :

আমার বন্ধু আমার কাছে, চাঁন্দেরই আলো, হোকনা সে অন্ধ বোবা, কালোর চেয়ে কালো” এমন কথামালায় সাজানো ঈদের জন্য নতুন একটি দ্বৈত গানের রেকর্ডিং গতকাল রবিবার এফ এ সুমনের ষ্টুডিওতে সম্পন্ন হয়েছে। গানটিতে কন্ঠ দিয়েছেন এফ এ সুমন ও সুবর্ণা মল্লিক। গানটি লিখেছেন আশিক বন্ধু। সুর সংগীত করেছেন এফ এ সুমন। চাঁন্দেরই আলো” শিরোনামের গানটি রেকর্ডিং শেষে  এফ এ সুমন জানান – একদম মেলোডিয়াস গান চাঁন্দেরই আলো। এমন গান না দেখে শুনলেও ভালো লাগবে। কানে থেকে মনে লেগে থাকবে। আশিক বন্ধুর বাছাইকৃত পছন্দের কথায় প্রথমবার গাইলাম। গানটিতে আমার শ্রোতারা আমার সেই আগের জনপ্রিয় গানের মতো আমাকে খুঁজে পাবে। অ্যাডভোকেট ও কণ্ঠশিল্পী সুবর্ণা মল্লিক বলেন- এফ এ সুমন ভাইয়ের সাথে প্রথমবার ডুয়েট গান গাইলাম আশিক বন্ধুর দারুণ কথায়। গানটি এবারের ঈদে সবার ভালো লাগবে। গানটির অডিও শেষ এখন ভিডিও এডিটিং চলছে। ঈদের আগেই গানটি প্রকাশ হবে এসআরএম ইউটিউব চ্যানেলে।