

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নজরুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় কলেজের শিক্ষক মিলনায়তনে শিক্ষক পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সম্প্রতি শিক্ষা বিস্তার ও মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রফেসর নজরুল ইসলাম “ড. মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৫” পদকে ভূষিত হয়েছেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সভায় কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক আলহাজ মো. ছহিল উদ্দীনের সভাপতিত্বে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আফজাল হোসেন ও হাবিবুল্লাহ বাহার, ইংরেজি বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম, রসায়ন বিভাগের প্রভাষক সজল আঢ্য, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক রবিউল ইসলাম ও দর্শন বিভাগের প্রভাষক মাসুদুর রহমান।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রভাষক পিয়ারা পারভীন ও প্রভাষক শিরিন বাহার।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com