

মোহাম্মদ জাকির শাহ : আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি লক্ষ্মীপুর সেলস অফিসের অধীন হেলাল এজেন্সিতে নতুন ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আরিফ হোসেন। দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে হেলাল এজেন্সিতে কাজ করে আজ তিনি ব্রাঞ্চ ম্যানেজারের মতো গুরুত্বপূর্ণ পদে উন্নীত হয়েছেন।
নতুন দায়িত্ব পেয়ে আরিফ হোসেন তার অনুভূতি প্রকাশ করে বলেন, একজন সঠিক ও আদর্শ নেতৃত্বের অধীনে কাজ করার সুযোগ পাওয়াই তার এই সাফল্যের মূল চাবিকাঠি। তিনি বলেন, ইন্স্যুরেন্স সেক্টরে নানা প্রতিকূলতা ও অনিয়ম থাকলেও সঠিক দিকনির্দেশনা ও নৈতিক নেতৃত্ব থাকলে সফলতা অর্জন সম্ভব—যা তিনি হেলাল এজেন্সিতে কাজ করে উপলব্ধি করেছেন।
তিনি তার এই সাফল্যের পেছনে হেলাল এজেন্সির স্বত্বাধিকারী জনাব মো. হেলাল স্যারের অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির এএসএম মিয়া মোহাম্মদ বেলালসহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সহকর্মীদের প্রতিও ধন্যবাদ জানান।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আরিফ হোসেন বলেন, সবাই মিলেমিশে ও দলগতভাবে কাজ করলে প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে। তিনি সকলের সহযোগিতা কামনা করে সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আশ্বাস দেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com