![]()

‘বাবা বিস্ফোরণে আমার একটা পা উড়ে গেছে। আমি মারা যাচ্ছি বাবা, আমাকে মাফ করে দিও।’
শনিবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের বাবার সঙ্গে ফোনে এসব কথা বলেন মমিনুল হক।
তিনি বলেন, আগুন লাগার পরপরই সাড়ে নয়টা দশটার দিকে ছেলের সঙ্গে আমার প্রথম কথা হয়। প্রথমবার ছেলে ডিপোতে আগুন লাগার সংবাদ জানায়। তখন তাকে দূরে থাকতে বলেছিলাম। এর ১০ মিনিট পরে ছেলে ফোন করে বলে, বাবা বিস্ফোরণে আমার একটা পা উড়ে গেছে। আমি মারা যাচ্ছি বাবা, আমাকে মাফ করে দিও।
নিহত মমিনুল হকের বাবা স্কুল শিক্ষক ফরিদুল ইসলাম বলেন, ফোনে ওইটুকু কথা বলার পর লাইন কেটে যায়। এরপর রাত ১টার পরে এসে হাসপাতালে ছেলের লাশ পাই।
চট্টগ্রামের মহসিন কলেজ থেকে বিবিএ শেষ করে এমবিএ করছিলেন মমিনুল হক। তিন মাস আগে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে কম্পিউটার অপারেটর হিসেবে যোগ দেন তিনি।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com