

মোহাম্মদ ইউনুছ অভি :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের একটি টিম সহকারী পরিচালক জনাব মোঃ সিরাজুল মোস্তফার নেতৃত্বে সকাল সাড়ে ৮ টা হতে ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে। অভিযানে হ্নীলার মৌলভীবাজার এলাকা হতে বাজারের ব্যাগে করে বহন করে নিয়ে যাওয়ার সময় ২০০,০০০(দুই লক্ষ) পিস ইয়াবা উদ্ধার করা হয়। আব্দুল মোনাফকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার দুই সহযোগী পালিয়ে যায়। সহকারী পরিচালক জনাব মোঃ সিরাজুল মোস্তফা আরো জানান গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী এ অভিযান পরিচালিত হয়। ব্যবসার সাথে আর কে কে সম্পৃক্ত এ বিষয়ে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্তে আসা সম্ভব। এই মাদক পাচারের সাথে জড়িত অন্যান্য সিন্ডিকেট সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে। ১. (গ্রেফতার) আব্দুল মোনাফ (৩০), পিতা: বদি আলম , মাতা: ফাতেমা খাতুন সাং ওয়াবরাং ৩ নং ওয়ার্ড, হ্নীলা ইউপি: থানা টেকনাফ, জেলা কক্সবাজার।
২. (পলাতক) মো: রফিক (৩২), পিতা: আব্দুল কাদের,সাং ওয়াবরাং ৩ নং ওয়ার্ড, হ্নীলা ইউপি: থানা টেকনাফ, জেলা কক্সবাজার।
৩. (পলাতক) ইব্রাহিম পিতা: মৃত সৈয়দুর রহমান মাতা: মৃত ছলেমা খাতুন। সাং ওয়াবরাং ৩ নং ওয়ার্ড, হ্নীলা ইউপি: থানা টেকনাফ, জেলা কক্সবাজার। ৪. (পলাতক) রোহিঙ্গা সৈয়দ নুর, বালুখালি ক্যাম্পের।
বিষয়ে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়া চলমান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের কর্মকর্তারা মামলাটি তদন্ত করবেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com