

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর রামগতি উপজেলার ০৬ নং চর আলগী ইউনিয়নের ০১নং ওয়ার্ড হতে মেম্বার প্রার্থী মো: আনোয়ার হোসেন(সজীব আনোয়ার)। তার উন্নয়নশীল নানামুখী চিন্তাশীল কর্মকাণ্ডের কারণে সমাজের মানুষ তাকে ভালবাসেন। এলাকার মানুষের আলাপচারিতায় একজন সৎ ও যোগ্য নেতৃত্বের কথা উঠলে সর্বাগ্রে তার নামটি উঠে আসে।
গ্রামের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে এ বছর ইউপি নির্বাচনে রামগতি উপজেলার ০৬ নং ইউনিয়নের ০১নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে নির্বাচন করবেন মো: আনোয়ার হোসেন(সজীব আনোয়ার) তিনি আধুনিক ওয়ার্ড গড়তে চান।
মো: আনোয়ার হোসেন(সজীব আনোয়ার) বলেন, ‘আমার কোনো রাজনৈতিক পদবীর প্রয়োজন নেই। আমি ওয়ার্ডের মানুষের সাথে থাকতে চাই। তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। আমাদের ওয়ার্ডের মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’
এই প্রত্যাশা করে তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া প্রার্থনা করেন। আমার (মোরগ) মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো: আনোয়ার হোসেন(সজীব আনোয়ার) জনসাধারণ মানুষের জন্য কাজ করবেন বয়স্কদের জন্য বয়স্ক ভাতার কার্ড, প্রতিবন্ধী কার্ডসহ সমাজের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখবেন। সাধারণ মানুষের মুখে মুখে তার কথা শোনা যায়।
০১নং ওয়ার্ডের এক বাসিন্দা জহির হোসেন বলেন, তাকে আমরা সকলেই ভালোবাসি। মেম্বার হিসেবে আমরা মো: আনোয়ার হোসেন(সজীব আনোয়ার) কে চাই।’
আকবর নামে আরেক বাসিন্দা বলেন, মো: আনোয়ার হোসেন(সজীব আনোয়ার) আমাদের প্রিয় একজন মানুষ। তার দ্বারা সমাজের মানুষের উপকার হবে। সে দিন-রাত মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারবে। কারও উপকার না করলেও ক্ষতি করে নাই। আমাদের সাধারণ মানুষের দাবি মো: আনোয়ার হোসেন(সজীব আনোয়ার) কে আমরা মেম্বার হিসেবে দেখতে চাই।’
রাশেদ নামে এক বাসিন্দা জানান, আমাদের সুখে দুঃখে সব সময় পাশে থাকবে। তার দ্বারা সমাজের উন্নয়ন হবে। সাধারণ মানুষের উপকারে তিনি সর্বদা কাজ করবে।’
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com