

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের রামগঞ্জে বৈদ্যুতিশট সার্কিট হয়ে আগুনে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে। গতকাল সকাল ৯টায় উপজেলার লামচর ইউনিয়নের পানপাড়া বাজারে মেইন রোড সংলগ্ন মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রামগঞ্জ ও রায়পুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুনে নিয়ন্ত্রণে আনে। স্থানীয় লোকজন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়েজ উল্যাহ জিসান জানান, আগুনের খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে বাজারের অন্য ব্যবসায়ী ও এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করি। পানপাড়া বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হারুন অর রশিদ জানান, আগুন নিয়ন্ত্রণে স্থানীয় ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতা না থাকলে পুরো বাজার পুড়ে ছাই হয়ে যেত। রামগঞ্জ ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর কামরুল হাসান জানান, নুর হোসেনের মুরগির দোকানের মোটরের সংযোগ থেকে আগুনের সূত্রপাত। এছাড়া পাশের একটি দোকানে পেট্রল থাকায় আগুনে ক্ষয়ক্ষতি পরিমাণ বেশি হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com