

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, শ্রমজীবী মানুষকে আওয়ামী লীগ বন্ধু হিসেবে মনে করে। সব সময় শ্রমজীবী মানুষের পাশে থাকে আওয়ামী লীগ।
রাজধানীর কামরাঙ্গীরচরে বুধবার (০১ মে) বিশুদ্ধ পানি ও স্যালাইন ও ছাতা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময়ে তীব্র দাবদাহে স্বস্তি দিতে পথচারি, শ্রমজীবী মানুষের হাতে ছাতা, পানি ও স্যালাইন বিতরণ করেন কামরুল ইসলাম।
তিনি বলেন, বিএনপি শ্রমজীবী মানুষের পাশে থাকে না। বিএনপির আমলে কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। তীব্র তাপদাহের কারণে দলীয় নেতাকর্মীদের নিয়ে এদিন তিনি পথচারীদের মাঝে খাওয়ার স্যালাইন, পানি ও ছাতা বিতরণ করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশে মানুষের পাশে থাকতে নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও জানান কামরুল ইসলাম।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com