

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ :
গ্যাস-বিদুৎ-চাল-ডালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে টেকনাফ সদর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির কোষাধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ সহ সিনিয়র নেতৃবৃন্দ।
আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, বিএনপির কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি থেকে বোঝা যায়, তাদের রাজনৈতিক দৈন্য এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে তারা পাল্টা কর্মসূচি দিয়েও জনগণকে আকৃষ্ট করতে পারছে না।
বিএনপির ইউনিয়ন পদযাত্রা সভায় তিনি এ কথা বলেন। বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তি, সরকার পদত্যাগের দাবিসহ ১০ দফা দাবিতে এ সমাবেশ হয়।
ক্ষমতাসীনদের উদ্দেশে আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ বলেন,দেশের মানুষ আপনাদের কর্মসূচি দেখে হাসে। যতই শান্তি সমাবেশ দেন, যতই জনগণের সম্পদ রক্ষার কথা বলেন, আপনারা জনগণের কাছে হাস্যকর হিসেবে পরিচিত হয়েছেন। পাল্টা কর্মসূচি দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন বন্ধ করা যাবে না।’ তাদের (আওয়ামী লীগ) ভূমিকা দেখলে মনে হয়, আওয়ামী লীগ সরকারে নেই, বিরোধী দলে বলে মন্তব্য করেন আবদুল্লাহ।
আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সম্পূর্ণ পরাজিত হয়েছে দাবি করে আবদুল্লাহ বলেন, ‘আপনারা রাজনৈতিকভাবে পরাজিত হয়ে এখন পুলিশের আশ্রয় নিচ্ছেন, র্যাবের আশ্রয় নিচ্ছেন, বিজিবির আশ্রয় নিচ্ছেন, আদালতের আশ্রয় নিচ্ছেন। আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাজনৈতিকভাবে পরাজিত হয়েছেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com