

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু কে হত্যা করে আওয়ামী লীগকে ক্ষত - বিক্ষত করে দেওয়া হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে সেই আওয়ামী লীগ আজ সুসংগঠিত। বিকল্পধারা আমাদের শরীক দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে বিকল্পধারাসহ সকল শরীকদল অঙ্গীকারবদ্ধ । আর আগামী দিনে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সকল প্রতিকূলতার মোকাবেলা করবে আওয়ামী লীগ।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম আরও বলেছেন, ‘আওয়ামী লীগ টানা পনেরো বছর ক্ষমতায় থাকায় দেশে ব্যাপক উন্নয়ন হয়। দেশে শতভাগ বিদ্যুতায়ন হয়ে থাকে। এই পনেরো বছরে খাদ্য ঘাটতি হয়নি। সারের সংকট দেখা দেয়নি।’
সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ‘সরকার পতন, তত্ত্বাবধায়ক সরকার - এসব বিএনপির বক্তব্য। এটি জাতীয় কোনো বক্তব্য নয়। এগুলো জনগণের বক্তব্য নয়। সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে। সংবিধানের ধারবাহিকতা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন সরকার যথাসময়ে গঠিত হবে।’
আজ বুধবার (৮ নভেম্বর) দুপুর লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম আরও বলেন, বিএনপি-জামায়াত আজ বড় বড় কথা বলেন, মিছিল-মিটিং নামে পুলিশ হত্যা ও প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালায়। তারা বিগত একুশ বছর ক্ষমতা থাকাকালীন এ দেশের মানুষের ভাগ্যের কোন পরিবর্তন করতে পারিনি । ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে সকল প্রতিকূলতা মোকাবেলা করতে আমরা অঙ্গীকারবদ্ধ।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য মেজর (অব.) আব্দুল মান্নান, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস প্রমুখ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com