

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : দেশের সার্বিক আইন–শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ সভার আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ। রোববার (১৬ নভেম্বর) মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম, বিপিএম-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে দেশের সব ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপিত কনফারেন্স রুম থেকে সভায় যুক্ত ছিলেন জেলার পুলিশ সুপার মো. আকতার হোসেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহা. রেজাউল হক; ডিআইও–০১ মো. মাহফুজুর রহমান; ডিবির ওসি সাহাদাত হোসেন টিটো; এবং লক্ষ্মীপুর মডেল থানার ওসি মো. আব্দুল মোন্নাফসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
সভায় দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি, মাঠপর্যায়ের প্রস্তুতি, বিশেষ অভিযান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন আইজিপি।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com