আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিবেদক :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সারা দেশে চলমান আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।

জানা গেছে, শনিবার (৩ আগস্ট) বিকেল ৫টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। গত ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করা হয়, সঙ্গে সেনা মোতায়েন করা হয়। পরে ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সহিংসতা দমনে সরকার অভিযান চালালে গত ২২ জুলাই থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ক্রমে বাড়ে কারফিউ শিথিলের সময়। ধীরে ধীরে খুলে দেয়া হয় অফিস। 

গত বুধবারের (৩১ জুলাই) সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন ১৩ ঘণ্টা কারফিউ শিথিল থাকার সিদ্ধান্ত শেষ হচ্ছে।